Selected Best Story of Indian Literature
৳190
৳350
অনুবাদের জগতে মনোজিৎকুমার দাস একটি পরিচিত নাম। বিবিধ পত্রপত্রিকায় আমরা তাঁর অনুবাদ গল্প পাঠ করেছি। তিনি এই গ্রন্থে পঁচিশটি অনবদ্য অনুবাদ গল্প উপহার দিয়েছেন। ভারতের বিভিন্ন প্রদেশের এবং বাইরের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পঁচিশজন ভারতীয়ের পঁচিশটি গল্পের মালা গেঁথেছেন তিনি। তাঁরা চেনা মানুষ, কাছের মানুষ, তবে কথা বলেন কেউ হিন্দি, উর্দু, মালায়ালাম, তেলেগু, কানাড়া, অসমিয়া, ইংরেজি ভাষায়। বিভিন্ন ভাষাভাষীদের নানা বর্ণের গল্পকে বাংলায় অনুবাদের ক্ষেত্রেও লেখক তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পাঠককে এই অনবদ্য বইটি পড়বার আমন্ত্রণ জানাই। - সালেহা চৌধুরী..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9343004
- Availability: In Stock
- Author Name: Monojitkumar Das ,
- ISBN: 9789849343004
- Total Pages: 160
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2018
অনুবাদের জগতে মনোজিৎকুমার দাস একটি পরিচিত নাম। বিবিধ পত্রপত্রিকায় আমরা তাঁর অনুবাদ গল্প পাঠ করেছি। তিনি এই গ্রন্থে পঁচিশটি অনবদ্য অনুবাদ গল্প উপহার দিয়েছেন। ভারতের বিভিন্ন প্রদেশের এবং বাইরের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পঁচিশজন ভারতীয়ের পঁচিশটি গল্পের মালা গেঁথেছেন তিনি। তাঁরা চেনা মানুষ, কাছের মানুষ, তবে কথা বলেন কেউ হিন্দি, উর্দু, মালায়ালাম, তেলেগু, কানাড়া, অসমিয়া, ইংরেজি ভাষায়। বিভিন্ন ভাষাভাষীদের নানা বর্ণের গল্পকে বাংলায় অনুবাদের ক্ষেত্রেও লেখক তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
পাঠককে এই অনবদ্য বইটি পড়বার আমন্ত্রণ জানাই।
- সালেহা চৌধুরী
মনোজিৎকুমার দাস সাহিত্যের নানা শাখায় লেখালেখিতে ঋদ্ধ। লালন- রবীন্দ্র স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শহরের মাতুলালয়ে ৪ নভেম্বর ১৯৪৭ সালে তাঁর জন্ম। পিতা: মোহিতকুমার দাস, মাতা: দুর্গা রানী দাস। পৈত্রিক নিবাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে। পেশা: শিক্ষকতা। তিনি অনুবাদ ও সৃজনশীল লেখালিখিতে বিশেষভাবে খ্যাত। অনুবাদক হিসাবে তাঁর প্রথম লেখালেখির সূত্রপাত।সমকাল, ইত্তেফাক, যুগান্তর, ভোরের কাগজ, জনকণ্ঠের সাহিত্য সাময়িকী এবং ভারত বিচিত্রা, কালি ও কলম, ঘুংঘুর, শ্রীময়ী পত্রিকা (ভারত) ইত্যাদি পত্রপত্রিকায় তাঁর উল্লেযোগ্যসংখ্যক সৃজনশীল গল্প, অনুবাদ গল্প- উপন্যাস ও প্রবন্ধ ইতিমধ্যেই ছাপা হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশের অধিক। তার মধ্যে অনুবাদ গ্রন্থের সংখ্যা ১০। তাঁর অনূদিত গ্রন্থের মধ্যে ‘সোয়ান ইন লাভ- মার্সেল প্রুস্ত’ , ‘ দ্য ইংলিশ পেশেন্ট- মাইকেল ও-াটজে’, ‘ টার্নিং পয়েন্ট- এ.পি.জে আবদুল কালাম’, ‘লিপ অব ফেইথ- কুইন নূর’ ‘সোনিয়া- রাশীদ কিদওয়াই ’ ‘নোবেল বিজয়ী লেখকদের নির্বাচিত গল্পসংকলন’, ‘বিদেশী প্রেমের গল্প’, বিশেষভাবে উল্লেখযোগ্য। সৃজনশীল গ্রন্থের মধ্যে কাব্য- ‘অতন্দ্রিলা জেগে নেই’,‘আমিও নীলকন্ঠ হতে চাই।’ গল্প সংকলন- ‘শ্রাবণ রাতে পূর্ণিমার চাঁদ’,‘ভূতের রাজ্যে সন্তুমামা’, ‘মুক্তিযুদ্ধের গল্প একাত্তরের কান্না।’ প্রবন্ধ সংকলন- ‘রবীন্দ্রনাথের আলোর বাণী’ উল্লেখ্য। তিনি দৈনিক বাংলাদেশ বার্তা, কুষ্টিয়া এর রজতজয়ন্তী, নোঙর শিল্প সাংস্কৃতিক গোষ্ঠি ও জাগরণী সাহিত্য সংসদ, কুষ্টিয়া, নজরুল একাডেমী, কুষ্টিয়ার সম্মাননা পদক লাভ করেন। শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর তিনি

