Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/kosaibari.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 104 Bangladesher Cholochitra Cholochitre Bangladesh

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Bangladesher Cholochitra Cholochitre Bangladesh

৳950

উদ্ভবের পরপরই বিশ্বজুড়ে চলুিচ্চত্র একটি জনপ্রিয় গণমাধ্যম হিসেবে জনমানসে প্রতিষ্ঠা পায়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একসময় এই মাধ্যমটি স্বকীয় শক্তিমত্তা ও জনপ্রিয়তার প্রভাবে বিকশিত হয়। বলা যায়, বিংশ শতাব্দীর মধ্যভাগে উৎপত্তির পর থেকে বাঙালির সাংস্কৃতিক জীবনে ব্যাপক প্রভাব বিস্তারকারী শিল্পমাধ্যম হিসেবে এদেশে প্রতিষ্ঠিত হয় চলচ্চিত্র। এদেশের চলচ্চিত্র বিকশিত হয়েছিল বাঙালি সংস্কৃতি ও এদেশীয় সামাজিক মূল্যবোধকে সঙ্গী করে।এই মাধ্যমটি একটি যৌগিক শিল্পমাধ্যম। একটি চলচ্চিত্রের নানা পর্যায়ে এর সঙ্গে প্রযুক্তির অচ্ছেদ্য সম্পর্ক যেমন আছে, তেমনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকাও অবিচ্ছেদ্যভাবে সক্রিয় থাকে। আহমেদ আমিনুল ইসলাম বর্তমান বইয়ের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্রের সামাজিক, সাংস্কৃতিক ইতিহাস থেকে শুরু করে চলচ্চিত্রবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার ভূমিকা তুলে ধরার প্রয়াস পেয়েছেন। একইসঙ্গে শিল্প হিসেবে বাংলাদেশে চলচ্চিত্রের বিকাশমান একটি কালক্রম তুলে ধরার চেষ্টা করেছেন। বইতে সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে বিকশিত বাংলাদেশ এবং তাঁদের দার্শনিক অভিপ্রায়, জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’, চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ ও নারীর উপস্থাপন, শিশু চলচ্চিত্র, এদেশীয় চলচ্চিত্রের শ্রেণিবিভাগ, চলচ্চিত্র সংসদ আন্দোলন, লোকসাহিত্যনির্ভর চলচ্চিত্র, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র প্রভৃতি সম্পর্কে তথ্য-বিশ্লেষণ ও নবতর দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা প্রদান করেছেন লেখক।স্বল্পসময়ে বাংলাদেশের চলচ্চিত্র : চলচ্চিত্রে বাংলাদেশ বইটির প্রথম মুদ্রণ শেষ হয়ে গেলে আমরা বইটি নিয়ে আশাবাদী হই এবং নতুন কিছু প্রবন্ধসহ বইটিতে ১৯৫৬-২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে নির্মিত চলচ্চিত্রের প্রায় পূর্ণাঙ্গ একটি তালিকাও অন্তর্ভুক্ত করা হয়। তাই আমরা মনে করি বাংলাদেশের চলচ্চিত্রের নানাদিক সম্পর্কে পঠন-পাঠনে উল্লেখযোগ্য গ্রন্থ হিসেবে এটি বিবেচিত হবে। এছাড়া বইটি বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আগ্রহী বাংলা ভাষাভাষী অন্যান্য অঞ্চলের বিশেষ করে ভারতের কলকাতা, আসাম, আগরতলার পাঠকদেরও আগ্রহ মেটাবে। আশা করি চলচ্চিত্রবিষয়ক শিক্ষার্থী-গবেষকদেরও কাজে আসবে এই বই।-প্রকাশক..

  • Brand: BHASHACHITRA
  • Product Code: Bhashachitra Book
  • Availability: In Stock
  • ISBN: 978-984-90464-1-7
  • Total Pages: 566
  • Edition: 2nd Edition 2020
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hardcover
  • Year: 2020
  • Publication Date: 2020-02-20

উদ্ভবের পরপরই বিশ্বজুড়ে চলুিচ্চত্র একটি জনপ্রিয় গণমাধ্যম হিসেবে জনমানসে প্রতিষ্ঠা পায়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একসময় এই মাধ্যমটি স্বকীয় শক্তিমত্তা ও জনপ্রিয়তার প্রভাবে বিকশিত হয়। বলা যায়, বিংশ শতাব্দীর মধ্যভাগে উৎপত্তির পর থেকে বাঙালির সাংস্কৃতিক জীবনে ব্যাপক প্রভাব বিস্তারকারী শিল্পমাধ্যম হিসেবে এদেশে প্রতিষ্ঠিত হয় চলচ্চিত্র। এদেশের চলচ্চিত্র বিকশিত হয়েছিল বাঙালি সংস্কৃতি ও এদেশীয় সামাজিক মূল্যবোধকে সঙ্গী করে।

এই মাধ্যমটি একটি যৌগিক শিল্পমাধ্যম। একটি চলচ্চিত্রের নানা পর্যায়ে এর সঙ্গে প্রযুক্তির অচ্ছেদ্য সম্পর্ক যেমন আছে, তেমনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকাও অবিচ্ছেদ্যভাবে সক্রিয় থাকে। আহমেদ আমিনুল ইসলাম বর্তমান বইয়ের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্রের সামাজিক, সাংস্কৃতিক ইতিহাস থেকে শুরু করে চলচ্চিত্রবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার ভূমিকা তুলে ধরার প্রয়াস পেয়েছেন। একইসঙ্গে শিল্প হিসেবে বাংলাদেশে চলচ্চিত্রের বিকাশমান একটি কালক্রম তুলে ধরার চেষ্টা করেছেন। বইতে সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে বিকশিত বাংলাদেশ এবং তাঁদের দার্শনিক অভিপ্রায়, জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’, চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ ও নারীর উপস্থাপন, শিশু চলচ্চিত্র, এদেশীয় চলচ্চিত্রের শ্রেণিবিভাগ, চলচ্চিত্র সংসদ আন্দোলন, লোকসাহিত্যনির্ভর চলচ্চিত্র, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র প্রভৃতি সম্পর্কে তথ্য-বিশ্লেষণ ও নবতর দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা প্রদান করেছেন লেখক।

স্বল্পসময়ে বাংলাদেশের চলচ্চিত্র : চলচ্চিত্রে বাংলাদেশ বইটির প্রথম মুদ্রণ শেষ হয়ে গেলে আমরা বইটি নিয়ে আশাবাদী হই এবং নতুন কিছু প্রবন্ধসহ বইটিতে ১৯৫৬-২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে নির্মিত চলচ্চিত্রের প্রায় পূর্ণাঙ্গ একটি তালিকাও অন্তর্ভুক্ত করা হয়। তাই আমরা মনে করি বাংলাদেশের চলচ্চিত্রের নানাদিক সম্পর্কে পঠন-পাঠনে উল্লেখযোগ্য গ্রন্থ হিসেবে এটি বিবেচিত হবে। এছাড়া বইটি বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আগ্রহী বাংলা ভাষাভাষী অন্যান্য অঞ্চলের বিশেষ করে ভারতের কলকাতা, আসাম, আগরতলার পাঠকদেরও আগ্রহ মেটাবে। আশা করি চলচ্চিত্রবিষয়ক শিক্ষার্থী-গবেষকদেরও কাজে আসবে এই বই।

-প্রকাশক

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good