Apon Manush
মুক্তিযুদ্ধ পূর্ববর্তী এই দেশ। এক মফস্বল শহরের সহজ জীবন গতির মধ্যবিত্ত মানুষের ওঠা-পড়ার গল্প। যাদের কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি। যারা পড়ে যেতে যেতে উঠে দাঁড়ায়; নিভে যেতে যেতে জ্বলে ওঠে আপন মানুষের হাত ধরে। ডুবতে ডুবতে অন্যকে ভাসিয়ে রাখে। বাঁচিয়ে রাখে।যুদ্ধ এলো। পাল্টে যেতে লাগল চেনা-জানা অলিগলি। হয়তো তাজা রক্তে বা চাপা কষ্টে অথবা চোখের জলে হালকা হলো শক্ত বাঁধন।পঁচাত্তরের পরে বিশ্বাসঘাতকতার যে শিক্ষা পেল মানুষ তারই কিছু বাস্তবায়ন করলো নিজেদের সম্পর্কের ভেতরে।আবার বদলে গেল সব। কাছের মানুষ সরে গেল। কিন্তু স্থান কি ফাঁকা পড়ে থাকে? দূরের মানুষ এসে জায়গা করে নিলো!গোড়া কেটে দেওয়া গাছের মতো ভালোবাসা না পেয়ে শুকিয়ে যাওয়া তরুণীটির বুকে মুখ গুঁজে দিলো যে সদ্যজাত শিশু; তার সাথে তো ছিল গত জন্মের শত্রুতা!এইসব হিসাব মেলাতে মেলাতে এক একলা মেয়ে এই সময়ে এসেও পুরনো হিসেব মিলিয়ে চলে হাজারবার মুখস্ত করা ধারাপাতের মতো।..
- Brand: BHASHACHITRA
- Product Code: Bhashachitra Book
- Availability: In Stock
- ISBN: 978-984-94742-9-6
- Total Pages: 224
- Edition: FEBRUARY 2021
- Book Language: Bangla
- Available Book Formats:Hardcover
- Year: 2021
- Publication Date: 2021-04-23
মুক্তিযুদ্ধ পূর্ববর্তী এই দেশ। এক মফস্বল শহরের সহজ জীবন গতির মধ্যবিত্ত মানুষের ওঠা-পড়ার গল্প। যাদের কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি। যারা পড়ে যেতে যেতে উঠে দাঁড়ায়; নিভে যেতে যেতে জ্বলে ওঠে আপন মানুষের হাত ধরে। ডুবতে ডুবতে অন্যকে ভাসিয়ে রাখে। বাঁচিয়ে রাখে।
যুদ্ধ এলো। পাল্টে যেতে লাগল চেনা-জানা অলিগলি। হয়তো তাজা রক্তে বা চাপা কষ্টে অথবা চোখের জলে হালকা হলো শক্ত বাঁধন।
পঁচাত্তরের পরে বিশ্বাসঘাতকতার যে শিক্ষা পেল মানুষ তারই কিছু বাস্তবায়ন করলো নিজেদের সম্পর্কের ভেতরে।
আবার বদলে গেল সব। কাছের মানুষ সরে গেল। কিন্তু স্থান কি ফাঁকা পড়ে থাকে? দূরের মানুষ এসে জায়গা করে নিলো!
গোড়া কেটে দেওয়া গাছের মতো ভালোবাসা না পেয়ে শুকিয়ে যাওয়া তরুণীটির বুকে মুখ গুঁজে দিলো যে সদ্যজাত শিশু; তার সাথে তো ছিল গত জন্মের শত্রুতা!
এইসব হিসাব মেলাতে মেলাতে এক একলা মেয়ে এই সময়ে এসেও পুরনো হিসেব মিলিয়ে চলে হাজারবার মুখস্ত করা ধারাপাতের মতো।
