Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/kosaibari.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 104 Ayur Amish

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Ayur Amish

৳160

শব্দের সঙ্গে শব্দের অচেনা সম্পর্ককে আবিষ্কার করার সুযোগ করে দিয়েছেন স্বরলিপি। তাও আবার নান্দনিক জটিলতাকে আলগোছে পাশ কাটিয়ে। এই বইয়ের কবিতায় চিত্রকল্পে ডুব দেবার সুযোগ তিনি রেখেছেন, চিত্রকল্পে হাবুডুবু খাবার সম্ভাবনা না রেখেই। মৌলিক অনুভূতিগুলোকে কবিতার শরীর থেকে এমনভাবে প্রতিফলিত করেছেন, যাতে সেগুলো চোখে না লেগে মর্মেই লেগে যায় প্রথম পাঠেই। আর দৃশ্য ও অদৃশ্য বিষয়বস্তর উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পাঠককে তার নিজের মতো করে বুঝে নেবার জায়গা করে দিয়েছেন স্বরলিপি।পাঠককে তার নিজের সামনে অনুন্মোচিত নিজেকে তুলে ধরার যে পরিস্থিতি এই বইয়ের কবিতাগুলোতে তৈরি হয়েছে, তা অনন্য। পঙ্ক্তিবিন্যাসে যে নির্মম সারল্য স্বরলিপি বিস্তার করেছেন, তা অনবদ্য। পঙ্ক্তিবিভাজনে তিনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তা সুখকর।আয়ুর আমিষ যেন এর নামের মতোই জীবন ও চিত্রকল্পের বহুমুখী এক বাস্তবায়ন প্রকল্প। পৃথিবীতে সভ্যতার নামে জীবনদর্শনের ক্রমবিবর্তন যেন ক্রমবিভৎসতায় পর্যবসিত আজ। আয়ুবর্ধনের তীব্র আকাক্সক্ষা দিকে দিকে; তবু ফুরিয়ে যাচ্ছে আয়ু।চিত্রকল্পের অভিনবত্বকে পঙ্ক্তির সাবলিলতার ভেতর প্রোথিত করে করে যে কবিতার বিস্তার আয়ুর আমিষ-এ নিঃসন্দেহে তা কবির দর্শনের সঙ্গে পাঠকের জীবনোপলব্ধিকে প্রযুক্ত করে নতুন এক ভাবনাদুয়ার উন্মোচন করবে।..

  • Brand: BHASHACHITRA
  • Product Code: Bhashachitra Book
  • Availability: In Stock
  • ISBN: 978-984-94742-8-9
  • Total Pages: 64
  • Edition: FEBRUARY 2021
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hardcover
  • Year: 2021
  • Publication Date: 2021-04-23

শব্দের সঙ্গে শব্দের অচেনা সম্পর্ককে আবিষ্কার করার সুযোগ করে দিয়েছেন স্বরলিপি। তাও আবার নান্দনিক জটিলতাকে আলগোছে পাশ কাটিয়ে। এই বইয়ের কবিতায় চিত্রকল্পে ডুব দেবার সুযোগ তিনি রেখেছেন, চিত্রকল্পে হাবুডুবু খাবার সম্ভাবনা না রেখেই। মৌলিক অনুভূতিগুলোকে কবিতার শরীর থেকে এমনভাবে প্রতিফলিত করেছেন, যাতে সেগুলো চোখে না লেগে মর্মেই লেগে যায় প্রথম পাঠেই। আর দৃশ্য ও অদৃশ্য বিষয়বস্তর উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পাঠককে তার নিজের মতো করে বুঝে নেবার জায়গা করে দিয়েছেন স্বরলিপি।
পাঠককে তার নিজের সামনে অনুন্মোচিত নিজেকে তুলে ধরার যে পরিস্থিতি এই বইয়ের কবিতাগুলোতে তৈরি হয়েছে, তা অনন্য। পঙ্ক্তিবিন্যাসে যে নির্মম সারল্য স্বরলিপি বিস্তার করেছেন, তা অনবদ্য। পঙ্ক্তিবিভাজনে তিনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তা সুখকর।
আয়ুর আমিষ যেন এর নামের মতোই জীবন ও চিত্রকল্পের বহুমুখী এক বাস্তবায়ন প্রকল্প। পৃথিবীতে সভ্যতার নামে জীবনদর্শনের ক্রমবিবর্তন যেন ক্রমবিভৎসতায় পর্যবসিত আজ। আয়ুবর্ধনের তীব্র আকাক্সক্ষা দিকে দিকে; তবু ফুরিয়ে যাচ্ছে আয়ু।
চিত্রকল্পের অভিনবত্বকে পঙ্ক্তির সাবলিলতার ভেতর প্রোথিত করে করে যে কবিতার বিস্তার আয়ুর আমিষ-এ নিঃসন্দেহে তা কবির দর্শনের সঙ্গে পাঠকের জীবনোপলব্ধিকে প্রযুক্ত করে নতুন এক ভাবনাদুয়ার উন্মোচন করবে।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good