Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Hothat Tatkhonik

৳200

কবি নাফিউল ইসলামের 'হঠাৎ তাৎক্ষণিক' একটি সাইবিতা সংকলন। সাইবিতা হলো উদ্ধৃতিমূলক লেখা। সাইবিতা সাহিত্যের এক নতুন ধারা উদ্ধৃতিমূলক কবিতা বা উৎসাহব্যঞ্জক কবিতা। এই ধারাটি সাহিত্যে একেবারেই নবীন। ঠিক যেন ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো।সাইবিতার মধ্য দিয়ে বিশ্বসাহিত্যে বক্তৃতা বা কোনো দৃষ্টান্ত উপস্থাপনের জন্য স্বল্প বা কিছু বাক্য বা বাক্য সমষ্টির প্রয়োজন হয়। যা দিয়ে বক্তা বিষয়বস্তুকে আরো অর্থবহ করে তুলতে পারেন। সাইবিতা এমনই এক ধারার স্বল্প কথার কবিতা। নাফিউল ইসলাম তাঁর লেখায় সেই ধারার প্রবর্তন করেছেন। তবে বিষয় হিসেবে তুলে এনেছেন আমাদের যাপিত জীবনের বিবিধ সংকট ও টানাপোড়েন।সাইবিতার গতানুগতিক ধারার মধ্যে থেকেও তিনি তাঁর স্বাতন্ত্র্য বজায় রেখেছেন। উদ্ধৃতি ও উৎসাহের বাইরেও তাঁর লেখায় আছে বাস্তব জীবনবোধ ও তীর্যক শ্লেষ। আছে সমাজচেতনা; আছে তীক্ষ্ম সমালোচনা। সমাজ জীবনের নানাবিধ অসঙ্গতি, ব্যক্তি মানুষের স্খলন, ব্যক্তির সাথে ব্যক্তিত্বের সংঘাত, সর্বোপরি জীবন ও বাস্তবতার বৈপরিত্য তাঁর লেখার অন্যতম অনুষঙ্গ।নাফিউল নিয়ত নিরীক্ষার মধ্যে বাস করেন। তাই তাঁর রচনায় বিবিধ বৈচিত্র্য। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'কানাইখালির মাঠে'। দ্বিতীয় কাব্যগ্রন্থ 'গদাই নদীর বাঁকে' এবং তৃতীয় গ্রন্থ 'হঠাৎ তাৎক্ষণিক' বিষয় এবং আঙ্গিকে একদম ভিন্ন।তাঁর এই 'সাইবিতা যাত্রা' নিঃসন্দেহে পাঠককে নতুন উপলব্ধি অন্বেষণে উদ্বুদ্ধ করবে।..

  • Brand: PORIBAR PUBLICATIONS
  • Product Code: 95447-0-8
  • Availability: In Stock
  • ISBN: 978-984-95447-0-8
  • Total Pages: 96
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2021
  • Publication Date: 2021-04-01

কবি নাফিউল ইসলামের 'হঠাৎ তাৎক্ষণিক' একটি সাইবিতা সংকলন। সাইবিতা হলো উদ্ধৃতিমূলক লেখা। সাইবিতা সাহিত্যের এক নতুন ধারা উদ্ধৃতিমূলক কবিতা বা উৎসাহব্যঞ্জক কবিতা। এই ধারাটি সাহিত্যে একেবারেই নবীন। ঠিক যেন ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো।
সাইবিতার মধ্য দিয়ে বিশ্বসাহিত্যে বক্তৃতা বা কোনো দৃষ্টান্ত উপস্থাপনের জন্য স্বল্প বা কিছু বাক্য বা বাক্য সমষ্টির প্রয়োজন হয়। যা দিয়ে বক্তা বিষয়বস্তুকে আরো অর্থবহ করে তুলতে পারেন। সাইবিতা এমনই এক ধারার স্বল্প কথার কবিতা। নাফিউল ইসলাম তাঁর লেখায় সেই ধারার প্রবর্তন করেছেন। তবে বিষয় হিসেবে তুলে এনেছেন আমাদের যাপিত জীবনের বিবিধ সংকট ও টানাপোড়েন।
সাইবিতার গতানুগতিক ধারার মধ্যে থেকেও তিনি তাঁর স্বাতন্ত্র্য বজায় রেখেছেন। উদ্ধৃতি ও উৎসাহের বাইরেও তাঁর লেখায় আছে বাস্তব জীবনবোধ ও তীর্যক শ্লেষ। আছে সমাজচেতনা; আছে তীক্ষ্ম সমালোচনা। সমাজ জীবনের নানাবিধ অসঙ্গতি, ব্যক্তি মানুষের স্খলন, ব্যক্তির সাথে ব্যক্তিত্বের সংঘাত, সর্বোপরি জীবন ও বাস্তবতার বৈপরিত্য তাঁর লেখার অন্যতম অনুষঙ্গ।
নাফিউল নিয়ত নিরীক্ষার মধ্যে বাস করেন। তাই তাঁর রচনায় বিবিধ বৈচিত্র্য। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'কানাইখালির মাঠে'। দ্বিতীয় কাব্যগ্রন্থ 'গদাই নদীর বাঁকে' এবং তৃতীয় গ্রন্থ 'হঠাৎ তাৎক্ষণিক' বিষয় এবং আঙ্গিকে একদম ভিন্ন।
তাঁর এই 'সাইবিতা যাত্রা' নিঃসন্দেহে পাঠককে নতুন উপলব্ধি অন্বেষণে উদ্বুদ্ধ করবে।


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good